April 20, 2026, 6:25 pm

mostbet
সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

তাহিরপুর সীমান্তে আপরাধ ও মাদক পাচার রোধকল্পে বিজিবির মতবিনিময় সভা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আপরাধ ও মাদক পাচার রোধকল্পে বিজিবির  মতবিনিময় অনুষ্ঠিত হয়।গত২৫ জুলাই বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ –  ২৮ বর্ড়াগার্ড় ব্যাটালিয়ন  বিজিবির অধিনায়ক বিএ-৪৩৬২ লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম এর নেতৃত্বে উপজেলার শ্রীপুর(উঃ) ইউনিয়নের চারাগাঁও সীমাান্ত ফাড়িতে এক মতবিনিময় সভায় অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ,মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধ, ভারতীয় সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সিআরপিসি এর ১৪৪ ধারা জারী, সীমান্তে ১৫০ গজের মধ্যে কয়লা/পাথর/বালু উত্তোলন না করার বিষয়ে সীমান্তের স্থানীয় জনসাধারনকে দিক নির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে বন্যা দূর্গত এলাকাবাসীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সভায় স্থানীয় জন প্রতি নিধি,  স্কুল/কলেজের শিক্ষক, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের উপস্থিতি ছিল।সভায় এলাকার স্থানীয় জনগণ অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম এর  নির্দেশনার সাথে একমত পোষণ করে এবং এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও উপস্থিত ব্যক্তিবর্গ বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর