April 8, 2026, 11:28 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিনা টিকেটে রেল বিনা টিকেটে রেল ভ্রমণ প্রতিরোধে পিওএস মেশিন স্থাপনের উদ্যোগ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

রেলওয়েতে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ এবং প্রবেশ ও বহিরাগমন গেটগুলোতে টিকেট চেকিং এর জন্য পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ কথা জানানো হয়। কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় আরো জনানো হয় এ লক্ষ্যে পিওএস মেশিন ক্রয়ের উদ্যোগ নেয়া হয়। কমিটি সদস্য রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক, খালিদ মহমুদ চৌধুরি এবং ইয়াসিন আলী সভায় অংশগ্রহণ করেন। সভায় রেলওয়ের ৭০টি লোকমোটিভ ক্রয়ের সর্বশেষ অবস্থা, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগের (প্রকৌশল, মেক্যানিক্যাল, ট্রফিক ইত্যাদি) বিগত তিন বছরের ক্রয় পরিকল্পনা ও প্রকৃত ক্রয় এর উপর প্রতিবেদন উপস্থাপন, চট্টগ্রামে নতুন কন্টেইনার ইয়ার্ড এবং ঢাকার আইসিডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উল্লেখ করা হয়, ১শ’টি সেশনের আধুনিকায়নসহ যাত্রীদের প্রবেশ ও বহিরাগমন নিয়ন্ত্রন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যাত্রীরা পাঞ্চিং মেশিনের মাধ্যমে স্টেশনে প্রবেশ ও বের হতে পারবে। সভায় রেল স্টেশনের প্লাটফর্মে যাত্রীসেবার বাইরে অন্য কোন কাজে মাইকিং যেন না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। এছাড়াও সভায় মন্ত্রণালয় ট্রেনের দূর্ঘটনা থেকে ট্রেনকে রক্ষার জন্য যে দুই শিশু সাহসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে পুরস্কৃত করার বিষয়ে কমিটিকে অবহিত করে। রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
রমণ প্রতিরোধে পিওএস মেশিন স্থাপনের উদ্যোগ

Share Button

     এ জাতীয় আরো খবর