March 24, 2026, 1:09 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গরমে প্রাণ জুড়াবে জিরা পানি

গরমে প্রাণ জুড়াবে জিরা পানি

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

উপকরণ: চিনি, গুড় ও তেঁতুলের রস স্বাদ মতো। পুদিনা-পাতা কয়েকটা। লেবুর রস ১ টেবিল-চামচ। টালা জিরা-গুঁড়া ২ চা-চামচ। সাদা গোলমরিচ-গুঁড়া আধা চা-চামচ। বিট লবণ ১ চা-চামচ। পানি ৫,৬ কাপ।

পদ্ধতি: তেঁতুলের জুস বানাবার মতো পরিমাণে তেঁতুল বিশুদ্ধ পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রেখে ভালোমতো ছেঁকে নিয়ে তেঁতুলের দানা ফেলে নিন।

তেঁতুলের সেই ছেঁকে নেওয়া ক্বাথের সঙ্গে ৬ কাপ খাবার পানি গুলিয়ে বাকি সমস্ত উপকরণ মিশিয়ে বরফ কুচি ও পুদিনা-পাতা দিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন জিরা পানির শরবত।

যদি কেউ এই পানীয় ডায়েটের জন্য পান করতে চান তবে চিনির বদলে ‘বিকল্প চিনি’ ব্যবহার করতে পারেন।

জিরা পানি যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর। যে কোনো ভারী খাবার খাওয়ার পর জিরা পানি পান করলে অ্যাসিডিটির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।

গ্যাসের কারণে পেট ফুলে থাকলে জিরা পানি পান করতে পারেন।

Share Button

     এ জাতীয় আরো খবর