April 14, 2026, 3:52 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সমাজ ও নতুন প্রজন্মকে সু-শিক্ষার আলোকে আলোকিত করেছে শিক্ষকেরা : স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী

সমাজ ও নতুন প্রজন্মকে সু-শিক্ষার আলোকে আলোকিত করেছে শিক্ষকেরা
স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী

mostbet

সৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ, রংপুর থেকে

বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে জাতীয় সংসদের স্পীকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের এমপি ড. শিরিন শারমিন চৌধুরী, আমাদের সমাজ ও নতুন প্রজন্মকে সুশিক্ষার আলোকে আলোকিত করে একটি জ্ঞান ও প্রযুক্তি নির্ভরের মাধ্যমে আয়ের দারিদ্র ও ক্ষুধা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শিক্ষক সমাজ জ্ঞানদান করেন, তাদের দেয়া জ্ঞান পেয়েই আজ আমরা এতোদুর এসেছি। তারা মানুষ গড়ার কারিগর, তারাই জাতির শিক্ষার হাতে খরি দিয়ে থাকেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র, ছাত্রীদেরকে মানসম্মত শিক্ষা দিয়ে, দক্ষ করে গড়ে তুলতে হবে, এ লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। গতকাল বুধবার বিকালে স্থানীয় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠনসহ জঙ্গি দমন ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী ওই দিন বিকালে ১ কোটি ১৩ লক্ষ ৬৫ হাজার টাকার উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এতে রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এর সভাপত্বিতে অনুষ্ঠিত, ওই শিক্ষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পীরগঞ্জ পৌর সভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, জাফরপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, মাদারগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবির উদ্দিন শেখ, পীরগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নু, শুকান চৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর