April 4, 2026, 11:09 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

মহিউদ্দিন আমৃত্যু মানুষের সঙ্গে ছিলেন : নাছির

মহিউদ্দিন আমৃত্যু মানুষের সঙ্গে ছিলেন : নাছির

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুর পর মহিউদ্দিনের বাসায় যান মেয়র নাছির উদ্দিন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মেয়র বলেন, সব সময় মানুষের সঙ্গে ছিলেন, আমৃত্যু মানুষের সঙ্গে ছিলেন। এবং মানুষের সঙ্গে থাকাটাকে উনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আর মুক্তিযুদ্ধের চেতনা (ধারণ করতেন), কারণ উনি আজীবন বঙ্গবন্ধুর চেতনা ধারণ করেছিলেন। রাজনীতির একেবারে শুরু থেকে উনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সেই আদর্শ দ্বারাই পরিচালিত হয়েছিলেন। সেই আদর্শকে ধারণ করে, সেই আদর্শের বিস্তার লাভের জন্য উনি আপ্রাণ চেষ্টা করে গেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর