April 15, 2026, 5:51 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

টেকনাফের হ্নীলা থেকে ৬০ হাজার ইয়াবা সহ আটক২

টেকনাফের হ্নীলা থেকে ৬০ হাজার ইয়াবা সহ আটক২
দিদারুল আলম সিকদার, কক্সবাজার

mostbet


টেকনাফ উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০হাজার পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৭। ১৪ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র‌্যাব-৭ এ অভিযান চালায়। এসময় ইয়াবা মজুদের দায়ে ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- সাবিনা ইয়াসমিন (২৫) ও জিনাত আরা জিনু (২২)।
র‌্যাব-৭, সিপিসি-২, কক্সবাজার কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোঃ রুহুল আমিন জানান, র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকার পুর্ব সিকদারপাড়ায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাসস্থানে মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে সাবিনা ইয়াসমিন, স্বামী- সাইফুল ইসলাম, গ্রাম- হ্নীলা পূর্বসিকদারপাড়া, টেকনাফ, কক্সবাজার একই এলাকার জিনাত আ্রা জিনু, স্বামী-মোঃ ইউসুফ কে আটক করে। পরে তাদের বাড়ী তল্লাসী করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লক্ষ টাকা।
পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশ আমার অহংকার, এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এছাড়া র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে।

Share Button

     এ জাতীয় আরো খবর