April 12, 2026, 10:45 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ইসলামি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৯ শতাংশ ফেল

ইসলামি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৯ শতাংশ ফেল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রায় নব্বই ভাগ শিক্ষার্থী ফেল করেছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বরাবর আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল হস্তান্তর করেন ‘সি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. দেবাশীষ শর্মা। প্রকাশিত ফলাফলে ওই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৩০৫ জন শিক্ষার্থী পাস করেছেন বলে জানা যায়। এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা, ‘সি’ ইউনিটের সদস্য অধ্যাপক ড. নসিম বানু, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. আসাদুজ্জামান, অধ্যাপক ড. মো. জুলফিকার হোসেন। এ বছর ‘সি’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে ১৭ হাজার ৪৭২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১১ হাজার ৪২৭ জন। মেধা ও অপেক্ষমাণ তালিকায় অবস্থান, বিষয় ভিত্তিক সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে  পাওয়া যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর