April 13, 2026, 6:25 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পাইকগাছায় ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস, এম, আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

mostbet

পাইকগাছায় ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সার্বজনীন শ্রীশ্রী বড় ঠাকুর পূজা উপলক্ষে সোমবার বিকালে উপজেলার গড়ইখালীর বাইনবাড়ীয়া মিস্ত্রীরচক বিলে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতায় যশোর রাজাপুরের সোনার বাংলা ও পবন, সাতক্ষীরা পাটকেলঘাটার পাগলা, যশোর অভয়নগরের পাখি ও ডুমুরিয়ার টাইগার সহ মোট ৫টি ঘোড়া অংশগ্রহণ করে। যার মধ্যে অভয়নগরের পাখি প্রথম স্থান ও রাজাপুরের সোনার বাংলা দ্বিতীয় স্থান এবং রাজাপুরের পবন ও পাটকেল ঘাটার পাগলা ঘোড়া যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে উদযাপন কমিটির আহবায়ক বিভাষ বাছাড়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গড়ইখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু। বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার মিস্ত্রী, আওয়ামী লীগনেতা গাজী মিজান, আনন্দ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সমাজ কল্যাণ সম্পাদক হেন্দু বিকাশ, সাবেক সভাপতি জি এ গফুর, প্রধান শিক্ষক দেবপ্রসাদ সানা, দীপংকর সরকার, সাবেক ইউপি সদস্য পরিমল কান্তি মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক অনীল কুমার মন্ডল, বিরিঞ্চি রায় ও শান্ত কুমার মন্ডল।

প্রাইভেট ডিটেকটিভ/ ৯ এপ্রিল ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর