April 7, 2026, 6:31 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাজস্থানকে হারিয়ে শীর্ষে কলকাতা

রাজস্থানকে হারিয়ে শীর্ষে কলকাতা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে কলকাতা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস।

জয়পুরে নিজেদের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে রাজস্থান। শুরুতেই আজিঙ্কা রাহানের উইকেট হারায় রাজস্থান। এ পরে জস বাটলার ও স্টিভেন স্মিথের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রাজস্থান। ৩৪ বলে ৩৭ রান করে আউট হন বাটলার। ৫৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন স্মিথ। শেষ পর্যন্ত ১৩৯ রানে শেষ হয় রাজস্থানের ইনিংস।জয়ের জন্য ১৪০ রানের লক্ষে ব্যাট করতে শুরু থেকেই ঝড় তোলেন কলকাতার দুই ওপেনার ক্রিস লিন ও সুনিল নারাইন। অবিচ্ছিন্ন থেকে তারা ৬ ওভারে ৬৫ রান তুলে ফেলে। দলীয় ৯১ রানে ফিরে যাওয়ার আগে নারাইন ৪৭ রান করেন। দলীয় ১১৪ রানে ফিরে যান লিন। আউট হওয়ার আগে তিনি ৩২ বলে ৫০ রান করেন। দুই ওপেনার ফিরে যাওয়ার পর রবিন উথাপ্পা ও শুভমান গিল জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

Share Button

     এ জাতীয় আরো খবর