April 6, 2026, 10:44 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ব্যাটিংয়ে ‘শতভাগ’ দিয়ে মাহমুদউল্লাহ

ব্যাটিংয়ে ‘শতভাগ’ দিয়ে মাহমুদউল্লাহ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গত কয়েক দিন থেকেই মাঠে নিয়মিত মুখ মাহমুদউল্লাহ। রানিং-জিম করছেন নিয়ম করে। শনিবার দুপুরে দেখা গেল প্যাড পায়ে ব্যাট হাতে একাডেমি মাঠে ছুটতে। ‘ব্যাট করবেন আজ?’, প্রশ্ন শুনে হেসে বললেন, “আর কত! ২১ দিন ধরে ব্যাট করি না। আজ করব।”

নিউ জিল্যান্ড সফর থেকে কাঁধে তীব্র ব্যথা নিয়ে ফিরেছিলেন মাহমুদউল্লাহ। দেশে ফেরার পর এ দিনই প্রথম ব্যাট করলেন। একাডেমি মাঠের নেটে ব্যাট করলেন প্রায় ৪০ মিনিট। পেস-স্পিন সবই খেলেছেন। ব্যাটিংয়ের পর জানালেন, কোনো সমস্যা অনুভব করেননি।

“কোনো অস্বস্তি ছিল না। শতভাগ এফোর্ট দিয়েই ব্যাট করেছি। ব্যথা নেই, কোনো সমস্যা হয়নি।”

নেটে ব্যাটিংয়ের সময় কিছুক্ষণ পর্যবেক্ষণ করেছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম। তিনিও সন্তুষ্ট।

আপাতত এভাবেই নিয়মিত ব্যাটিং করে যাবেন মাহমুদউল্লাহ। তবে জানালেন, বোলিং শুরু করতে সময় লাগবে আরও।

কাঁধের চোটের কারণে সমস্যা হচ্ছে মূলত বোলিং আর থ্রোয়িংয়ে। নিউ জিল্যান্ডে কাঁধে প্রচ- ব্যথা অনুভব করার পর এমআরআই করিয়েছিলেন। তাতে ধরা পড়ে গ্রেড-৩ টিয়ার। ব্যাটসম্যানদের জন্য এই চোট খুব বড় কিছু নয়। তার পরও অপেক্ষা ছিল তার ব্যাটিংয়ে ফেরার, কোনো অস্বস্তি অনুভব করেন কিনা। প্রথম ব্যাটিং সেশন স্বস্তির বার্তাই দিল।

নিউ জিল্যান্ড থেকে ফেরার পর বিশ্রামের দিনগুলো ইচ্ছেমতো কাটিয়েছেন। কোনো ডায়েট মানেননি। তাতে ওজন বেড়েছে ৩-৪ কেজি। জানালেন, আবার রুটিনে ঢুকে গেছেন। বাড়তি ওজন ঝরিয়ে ফেলবেন। ব্যাটিংয়ে ফেরা দিয়ে বলতে গেলে তার বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে গেল পুরোদমে।

Share Button

     এ জাতীয় আরো খবর