April 4, 2026, 6:22 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

স্টেডিয়ামে আসা বৃদ্ধাকে ফেরালেন না ধোনি

স্টেডিয়ামে আসা বৃদ্ধাকে ফেরালেন না ধোনি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চলতি বছরের জানুয়ারিতে ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের তৃতীয় ম্যাচের আগে মাঠে এসে দাঁড়িয়েছিলেন এডিথ নরম্যান। ৮৭ বছর বয়সী ওই বৃদ্ধা মহেন্দ্র সিং ধোনির অন্ধ ভক্ত। প্র্যাকটিসের সময় ধোনিকে একবার সামনে থেকে দেখার ইচ্ছে ছিল তার। এরপর ধোনি তাকে ডেকে নিয়েছিলেন। তার সঙ্গে গল্প করছিলেন। তারপর এডিথকে পাশে বসিয়ে হাসিমুখে ছবি তুলেছিলেন বিশ্বজয়ী অধিনায়ক। এডিথ নরম্যানের সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। সেই রেস কাটতে না কাটতেই এমন ঘটনার পূর্নাবৃতি।

স্থান, কাল, পাত্র বদলে গেল এবার। এডিথ নরম্যানের বদলে এবার যিনি ধোনির টানে ছুটে এলেন, তিনিও বৃদ্ধা। এডিথের মতোই তিনিও ধোনির অন্ধ ভক্ত। আর ধোনি এবারো এই ভক্তকে ফেরালেন না।আইপিএলে চেন্নাই বনাম মুম্বাই ম্যাচে এক বৃদ্ধা মাঠে এসেছিলেন হাতে প্ল্যাকার্ড নিয়ে। তাতে লেখা ছিল, শুধুমাত্র ধোনির জন্য আমি এখানে। ধোনির সঙ্গে দেখা করার জন্য সেই বৃদ্ধা ড্রেসিংরুমের নিচে এসে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। ধোনি তাকে হতাশ করলেন না। চলে এলেন নিচে। তারপর সেই বৃদ্ধার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন। সেলফিও তুললেন।

প্রিয় ক্রিকেটারকে একবার হাতের নাগালে পাওয়ার আবদার করেছিলেন সেই বৃদ্ধা। আবদার পূরণ হতে যেন হাতে স্বর্গ পেলেন। ধোনির সহচর্য উপভোগ করলেন মন ভরে। তারপর সেই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দী করে রাখলেন। এদিন মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিততে পারেনি চেন্নাই। কিন্তু হৃদয় জিতে গেলেন ধোনি। আরও একবার ধোনি বুঝিয়ে গেলেন, আকাশ ছুঁয়ে ফেললেও তিনি মাটিতেই ভর করে রয়েছেন। আর সে জন্যই তার প্রতি ভক্তদের অগাধ ভালবাসা এখনো অটুট রয়েছে। ওয়াংখেড়ের এই মাঠেই বিশ্বজয় করেছিলেন ধোনি। আবার এই মাঠেই মন জিতে গেলেন ধোনি।

Share Button

     এ জাতীয় আরো খবর