April 4, 2026, 5:07 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

শীর্ষে বেলজিয়াম, আর্জেন্টিনা দশের বাইরে

শীর্ষে বেলজিয়াম, আর্জেন্টিনা দশের বাইরে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। খুব বেশি পরিবর্তন নেই সেরা পাঁচেও। নতুন কোনো দেশ সেরা দশে ঢোকেনি। আর সেরা দশ থেকে ছিটকেও যায়নি কেউ।

বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ তালিকায় ১ হাজার ৭৩৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে বেলজিয়াম। তিন পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে ফ্রান্স। তিন নম্বর অবস্থান ধরে রাখা ব্রাজিলের পয়েন্টও রয়েছে অপরিবর্তিত (১ হাজার ৬৭৬)। তবে অবনতি হয়েছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার। ১৩ পয়েন্ট হারিয়ে চার থেকে পাঁচে নেমে গেছে জ্লাতকো দালিচের দল। আর পাঁচ থেকে চারে উঠে এসেছে ১৬ পয়েন্ট যোগ করা ইংল্যান্ড। গ্যারেথ সাউথগেটের দলের সংগ্রহ ১ হাজার ৬৪৭ পয়েন্ট।

অবনতি হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালেরও। ১ হাজার ৬০৭ পয়েন্ট নিয়ে ছয় থেকে সাতে নেমে গেছে ইউরো চ্যাম্পিয়নরা। এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে উরুগুয়ে। আগের মতোই যথাক্রমে সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ককে নিয়ে পূরণ হয়েছে সেরা দশ। র‌্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরেই থেকে গেছে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১১), জার্মানি (১৩) ও ইতালি (১৭)।

উন্নতি হয়েছে এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থানে থাকা ইরানেরও। ১ ধাপ এগিয়ে ২১ এ উঠে এসেছে কার্লোস কিরোসের দল। চার ধাপ এগিয়ে ১৮৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

Share Button

     এ জাতীয় আরো খবর