April 4, 2026, 3:41 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

লেখাপড়া মেধার বিকাশ ঘটায় আর ভালো খেলাধুলা করলে নিজের ও দেশের সুনাম অর্জন করা যায় – নির্বাহী প্রকৌশলীঃ মোঃ আলতাব হোসেন

সাখাওয়াত হোসেন মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ

বুধবার বগুড়া সদরের মাটিডালী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৪৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজ সেবক আব্দুল হামিদ তারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জাতীয় পতাকা উত্তোলনের পর উক্ত অনুষ্ঠান বেলুন ও সুখের প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন শেষে খেলায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া মোঃ আলতাব হোসেন। তিনি বলেন,লেখাপড়া করলে মেধার বিকাশ ঘটে, আর খেলাধুলার মাধ্যমে মন ও শরীর ভালো থাকে এবং নিজের ও দেশের সুনাম অর্জন করা সম্ভব। যেমন মুশফিকুর রহিম মিতু বগুড়া ও দেশের গৌরব। ছাত্র- ছাত্রীদের উদ্যেশে তিনি আরও বলেন, তোমাদেরকেও মুশফিকুর রহিমের মত খ্যাতিমান খেলোয়াড় হতে হবে। সেজন্য প্রয়োজন ভালো লেখাপড়া ও কঠোর অনুশীলন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্রিকেটার মুশফিকুর রহিম মিতু,জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আমান উদ্দিন মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবাহ, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীব ভট্রাচার্য শংকর, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়া সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য,শিক্ষক – শিক্ষিকা মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।শেষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রাইভেট ডিটেকটিভ/৩এপ্রিল ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর