April 4, 2026, 3:42 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

পোপের ঘোষণা: মেসি ঈশ্বর নয়

পোপের ঘোষণা: মেসি ঈশ্বর নয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিশ্বের সেরা ফুটবলারদের একজন হতে পারেন; বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর পূজনীয় হতে পারেন লিওনেল মেসি, কিন্তু তাকে ‘ঈশ্বর’ বলা যাবে না বলে ঘোষণা দিয়েছেন পোপ ফ্রান্সিস। বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ঈশ্বর বলাটা ধর্মদ্রোহিতা বলে মনে করেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান।

খেলোয়াড় হিসেবে মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিলেও তাকে ঈশ্বর হিসেবে দেখা উচিত নয় বলে এক সাক্ষাৎকারে জানান আর্জেন্টিনায় জন্ম নেওয়া ও ফুটবলের দারুণ ভক্ত পোপ ফ্রান্সিস।

“তাত্ত্বিকভাবে এটা (তাকে ঈশ্বর হিসেবে উল্লেখ করা) ধর্মদ্রোহিতা। আপনি এমনটা বলতে পারেন না। আমি বিশ্বাস করি না। আপনি কি মনে করেন যে এটা আপনি বলতে পারেন?”

“মানুষ বলতে পারে যে সে ঈশ্বর, যেমনটা তারা হয়তো বলে যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু উপাসনা শুধুমাত্র ঈশ্বরেরই করা যায়।”

“অবশ্যই সে খুব ভালো খেলোয়াড়। কিন্তু সে ঈশ্বর নয়।”

চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা মেসি সব প্রতিযোগিতা মিলে ৩৮ ম্যাচে করেছেন ৪১ গোল। ৩১ বছর বয়সী এই ফুটবলার বার্সেলোনার হয়ে ১৯টি বড় শিরোপা জিতেছেন। অবশ্য আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত জিততে পারেননি বড় কোনো শিরোপা।

Share Button

     এ জাতীয় আরো খবর