April 6, 2026, 3:13 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বাংলাদেশ সফর বাতিল করলো নিউ জিল্যান্ড যুব দল

বাংলাদেশ সফর বাতিল করলো নিউ জিল্যান্ড যুব দল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রাইস্টচার্চে গত মাসে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় এ সিদ্ধান্ত নিল নিউ জিল্যান্ড।

গত ১৫ মে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন প্রাণ হারান। অল্পের জন্য বেঁচে যান একটি মসজিদে নামাজ পড়তে যাওয়া বাংলাদেশের জাতীয় ক্রিকেটাররা। বাতিল হয়ে যায় স্বাগতিকদের বিপক্ষে তাদের তৃতীয় টেস্ট। পরদিন দেশে ফিরে আসেন মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমরা।

নিউ জিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানান, এনজেডসি ও বিসিবির যৌথ সিদ্ধান্তে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এখন এই সিরিজ আয়োজন করা সমীচীন হবে না।

“উদ্ভুত পরিস্থিতিতে যৌথভাবে এমন একটা সিদ্ধান্তে উপনীত হতে হলো বলে আমরা গভীর অনুতাপ জানাই। বিসিবিও ব্যাপারটি বুঝতে পেরেছে এবং সহৃদয় সাড়া দিয়েছে। বিসিবির প্রতি নিউ জিল্যান্ডের শ্রদ্ধা আছে এবং এই বিশ্বাস আছে যে, এই ঘটনা দুই দেশকে আরো কাছাকাছি নিয়ে আসবে এবং ক্রিকেটের মাধ্যমে পারস্পরিক বন্ধন আরো দৃঢ় করবে।”

আগামী ১০ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল নিউ জিল্যান্ড যুব দলের। ১৬ তারিখ থেকে কক্সবাজার ও চট্টগ্রামে পাঁচটি যুব ওয়ানডে খেলার কথা ছিল তাদের।

বার্কলে জানান, ‘ডেভেলপমেন্ট’ ও ‘এ’ দলের সফরসহ সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ অব্যাহত থাকবে। আগামি সেপ্টেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নিউ জিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর