April 4, 2026, 3:36 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

সুপার সিক্সে সবার আগে আবাহনী

সুপার সিক্সে সবার আগে আবাহনী

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি করলেন নাজমুল হোসেন শান্ত। রান পেলেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। মাঝারি লক্ষ্য তাড়ায় আবাহনীর স্পিনারদের সামনে দাঁড়াতেই পারল না খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সহজ জয়ে সবার আগে সুপার সিক্স নিশ্চিত করল শিরোপাধারীরা।

ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডে ১৩২ রানে জিতেছে আবাহনী। ২৬২ রান তাড়ায় ৩২.৫ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় খেলাঘর।

বিকেএসপির চার নম্বর মাঠে সোমবার টস হেরে ব্যাট করতে নেমে রবিউল হকের ছোবলে দ্রুত দুই ওপেনারকে হারায় আবাহনী। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন শান্ত ও সাব্বির। তৃতীয় উইকেটে গড়েন ৯৩ রানের জুটি।

৪৯ বলে সাত চারে ৪৯ রান করা সাব্বিরকে বিদায় করে আবাহনীর প্রতিরোধ ভাঙেন তরুণ পেসার রবিউল। পরে বিদায় করেন ৯ চারে ৬০ রান করা শান্তকে।

১৭৩ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়া আবাহনীকে পথ দেখান মিরাজ। তরুণ এই অফ স্পিনিং অলরাউন্ডার ৫৪ বলে দুই চার ও এক ছক্কায় খেলেন ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। মিরাজকে থামিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নেন রবিউল। এরপর বেশিদূর এগোয়নি আবাহনীর ইনিংস।

রবিউল ৬৪ রানে নেন পাঁচ উইকেট। আরেক পেসার ইফরান হোসেন ৩ উইকেট নেন ৪২ রানে।

রান তাড়ায় শুরুতেই রবিউল ইসলাম রবিকে হারায় খেলাঘর। মাহিদুল ইসলামের সঙ্গে অভিষিক্ত কিপার-ব্যাটসম্যান শাহরিয়ার কমলের ৫৩ রানের জুটিতে প্রতিরোধ গড়ে দলটি।

২৪ বলে ২২ রান করা মাহিদুলকে ফিরিয়ে জুটি ভাঙেন সানজামুল ইসলাম। পাঁচ চারে ৩২ রান করা কমলকে বিদায় করেন মিরাজ।

পঞ্চম উইকেটে নাজিম উদ্দিনের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন মোসাদ্দেক ইফতেখার। এই জুটিও ভাঙেন সানজামুল। এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি খেলাঘর। দলটি শেষ ছয় উইকেট হারায় মাত্র ১২ রানে। ৩৬ রানে অপরাজিত থেকে যান ইফতেখার।

৩৬ রানে ৪ উইকেট নিয়ে আবাহনীর সফলতম বোলার বাঁহাতি স্পিনার সানজামুল। নাজমুল ইসলাম ও মিরাজ নেন দুটি করে উইকেট।

দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি করা বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান শান্ত জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

আট ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে আবাহনী। সমান ম্যাচে সপ্তম হারে সবার নিচে রয়েছে খেলাঘর।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী: ৪৮.৪ ওভারে ২৬২ (জহুরুল ২৫, সৌম্য ১২, শান্ত ৬০, সাব্বির ৪৯, মোসাদ্দেক ১১, মিরাজ ৪৭, মুনীম ১৬, মাশরাফি ৪, সানজামুল ১৩, নাজমুল ৬, আরিফুল ২*; রবিউল ৫/৬৪, হালিম ০/৪৬, ইফরান ৩/৪২, মাসুম ১/৩৯, মইনুল ০/৩৭, রবি ১/২৮)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৩২.৫ ওভারে ১৩০ (রবি ০, কমল ৩২, মাহিদুল ২২, মেনারিয়া ৮, ইফতেখার ৩৬*, নাজিম ১০, মইনুল ২, মাসুম ০, রবিউল ৪, হালিম ২, ইফরান ০; আরিফুল ১/১৭, মাশরাফি ০/২৪, নাজমুল ২/১৪, সানজামুল ৪/৩৬, মিরাজ ২/১৮, মোসাদ্দেক ১/৯, সৌম্য ০/১২)

ফল: আবাহনী ১৩২ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত

Share Button

     এ জাতীয় আরো খবর