April 6, 2026, 12:13 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

নেশা করে গাড়ি চালিয়ে গ্রেপ্তার লঙ্কান অধিনায়ক করুনারত্নে

নেশা করে গাড়ি চালিয়ে গ্রেপ্তার লঙ্কান অধিনায়ক করুনারত্নে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর পর শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

রোববার কলম্বোয় ভোরে করুনারত্নের গাড়ি একটি থ্রি-হুইলারকে ধাক্কা দিলে সেটির চালক আহত হন। অবশ্য তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন দেশের হয়ে এ পর্যন্ত ৬০টি টেস্ট খেলা করুনারত্নে। সোমবার বাঁহাতি এই ব্যাটসম্যানকে আদালতে হাজির করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এ বছরের ফেব্রুয়ারিতে করুনারত্নের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে এশিয়ার প্রথম দল হিসেবে টেস্ট সিরিজ জিতে শ্রীলঙ্কা। দুই ম্যাচের সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে লঙ্কানরা।

Share Button

     এ জাতীয় আরো খবর