April 4, 2026, 2:15 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

ভোটাভুটিতে বার্সেলোনার সর্বকালের সেরা তিন গোল

ভোটাভুটিতে বার্সেলোনার সর্বকালের সেরা তিন গোল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সমর্থকদের কাছে বার্সেলোনা জানতে চেয়েছিল, ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা গোল কোনটি। ভোটাভুটিতে নির্বাচিত সেরা তিনটি গোলই তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির।

২০০৬-০৭ মৌসুমে কোপা দেল রের সেমি-ফাইনালে গেতাফের বিপক্ষে আর্জেন্টাইন ফরোয়ার্ডের একক নৈপুণ্যে করা গোলটি সর্বকালের সেরা নির্বাচিত হয়েছে। গেতাফের বিপক্ষে নিজেদের অর্ধে বল পেয়ে চার ডিফেন্ডারকে কাটিয়ে ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককেও কাটিয়ে করা মেসির গোলটি পায় মোট ভোটের ৪৫ শতাংশ।

তালিকার দুইয়ে জায়গা পাওয়া গোলটিও হয়েছে কোপা দেল রেতেই। স্পেনের দ্বিতীয় সেরা এই ঘরোয়া প্রতিযোগিতার ২০১৪-১৫ মৌসুমের ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের করা গোলটি পায় ২৮ শতাংশ ভোট। ২০১০-১১ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বের্নাবেউয়ে মেসির করা গোলটি ১৬ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। ২০০৭ সালে পিএসজির বিপক্ষে করা সের্হি রবের্তোর গোলটি পায় ১১ শতাংশ ভোট। এই গোলেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা।

২০১৮ সালে ডিসেম্বর মাসের শেষ দিকে শুরু হয় বাছাই। ১৬০টি দেশের বার্সেলোনা সমর্থকরা এই আয়োজনে অংশ নেয়। তিন মাস ধরে সব মিলে ৫ লাখের বেশি ভোট দেন সমর্থকরা।

Share Button

     এ জাতীয় আরো খবর