April 4, 2026, 2:15 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

বিশ্বকাপে বিশেষ বাবুর্চি নিয়ে ইংল্যান্ডে যাবে ভারত

বিশ্বকাপে বিশেষ বাবুর্চি নিয়ে ইংল্যান্ডে যাবে ভারত

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

আগামী মে মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বিশেষ বাবুর্চিকে নিয়ে ইংল্যান্ডে পা রাখবে ভারত। খেলোয়াড়রা যেন তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী খাবার খেতে পারে সেজন্য এই ব্যবস্থা নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গত বছরের ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা থেকেই নিজেদের উদ্যোগে দেশ থেকে ভারত বাবুর্চি সঙ্গে নেবে রিপোর্ট করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। গত বছর জুলাইয়ে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং পাঁচ টেস্ট খেলতে ইংল্যান্ড গিয়েছিল ভারত। সেখানে হোটেলে পছন্দমতো খাবার পায়নি বিরাট কোহলিরা। বাইরের খাবারের উপর নির্ভর করে থাকতে হয়েছিল তাদের। বিশেষ করে সম্পূরক খাদ্য কলা খেতে পারেনি তারা।

কোহলিদের আরও অভিযোগ ছিল, কয়েকটি হোটেল তাদের জিম সুবিধা ঠিকভাবে দেয়নি। তারই প্রেক্ষিতে বিসিসিআই কর্তৃপক্ষকে টিম ম্যানেজমেন্ট অনুরোধ করেছে যেন এসব ব্যবস্থাপনায় কোনও ঘাটতি না থাকে। খেলোয়াড়রা যেন ফুরফুরে মেজাজে খেলতে পারে সেজন্য সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডও।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, প্রথম পদক্ষেপ হিসেবে একজন বিশেষ বাবুর্চি দলের সঙ্গে পাঠাতে সম্মতি দিয়েছে বিসিসিআই। দলের ট্রেইনার শঙ্কর বসু সব খেলোয়াড়দের খাদ্যাভ্যাস ও ফিটনেস পর্যবেক্ষণ করবেন এবং সেই অনুযায়ী পুষ্টি তালিকা ও ট্রেনিং সূচি করবেন।

খাবার ও জিম সুবিধার পাশাপাশি খেলোয়াড়দের চলাচলের মাধ্যম হিসেবে বাসের চেয়ে ট্রেনকে সুবিধাজনক মনে করছে ম্যানেজমেন্ট। অবশ্য নিরাপত্তার খাতিরে এখনও এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি বিসিসিআই।

Share Button

     এ জাতীয় আরো খবর