April 4, 2026, 2:16 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

১০ রানের আক্ষেপ ফিঞ্চের

১০ রানের আক্ষেপ ফিঞ্চের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

অস্ট্রেলিয়ান কোনো ব্যাটসম্যানের টানা তিন ওয়ানডে সেঞ্চুরির মাইলফলকে পা রাখার দুয়ারে ছিলেন অ্যারন ফিঞ্চ। তবে এত কাছে গিয়েও এত দূরের হয়ে রইল ব্যাপারটা। গতকাল আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ান অধিনায়ক আউট হলেন ৯০ রানে। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুটিতে সেঞ্চুরি পাওয়া ফিঞ্চের অল্পের জন্য পা রাখা হলো না টানা তিন সেঞ্চুরির মাইলফলকে। তাঁর ইনিংসের ওপর ভর করে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া করেছে ৬ উইকেটে ২৬৬ রান। ম্যাচটি জিতলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। শারজায় হওয়া প্রথম দুই ম্যাচে ২৮০’র বেশি তাড়া করে সমান ৮ উইকেটে জিতেছিল তারা।

ওয়ানডে ইতিহাসে টানা তিন সেঞ্চুরির কীর্তি আছে মাত্র ১০ জনের। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৯৮২-৮৩ মৌসুমে টানা তিন ওয়ানডে সেঞ্চুরি পাকিস্তানের জহির আব্বাসের। এরপর তাঁর দেখানো পথে হেঁটেছেন সাঈদ আনোয়ার, হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, কুমার সাঙ্গাকারা, রস টেলর, বাবর আজম, জনি বেয়ারস্টো ও বিরাট কোহলি। ২০১৫ সালে কুমার সাঙ্গাকারা করেছিলেন আবার টানা চার সেঞ্চুরি!

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ফিঞ্চ ছিলেন রানখরায়। ২০১৮ সালের জুনে চেস্টার লিতে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর আর পাননি তিন অঙ্কের দেখা। বিশ্বকাপের আগে দলে জায়গাটা হয়ে যায় নড়বড়ে। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফিরলে বিশ্বকাপে তাঁর থাকা নিয়ে অনিশ্চয়তা দূর করলেন আরব আমিরাতে। শারজায় প্রথম দুই ওয়ানডেতে ফিঞ্চের স্কোর ১১৬ ও হার না মানা ১৫৩। দুই ম্যাচেই ২৮০ রানের বেশি তাড়া করে জেতে অস্ট্রেলিয়া। ১৫৩ ছিল আবার ওয়ানডেতে ফিঞ্চের সেরা। সেই ধারাবাহিতায় গতকাল আবুধাবিতেও হাসল বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাট। খেললেন ১৩৬ বলে ৫ বাউন্ডারি ১ ছক্কায় ৯০ রানের ইনিংস। ইয়াসির শাহর বলে হারিস সোহেলকে ক্যাচ দিয়ে ফেরায় টানা তিন সেঞ্চুরির মাইলফলকে পা রাখা হয়নি ফিঞ্চের।

টস জিতে ব্যাট করতে নেমে ২০ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। চাপটা কাটে ফিঞ্চের ৯০ ও পিটার হ্যান্ডসকম্বের ৪৭ রানের ইনিংসে। শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েলের ৫৫ বলে ৭১-এ স্কোরটা পৌঁছে ২৬৬-তে। সমান ১টি করে উইকেট উসমান শিনওয়ারি, জুনাইদ খান, ইয়াসির শাহ, ইমাদ ওয়াসিম ও হারিস সোহেলের। ক্রিকইনফো

Share Button

     এ জাতীয় আরো খবর