April 4, 2026, 2:15 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

ইসলামপুরে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর থানা আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য কাবাডি প্রতিযোগিতা উপজেলার
৬টি ইউনিয়ন পর্যায়ক্রমে অংশ গ্রহন করে।  গতকাল বুধবার বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন ইসলামপুর ইউনিয়ন বনার গোয়ালেরচর ইউনিয়ন। এতে  গোয়ালেরচর ইউনিয়ন বিজয়ী হয়।প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠানে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের সহ শুভেচ্ছা পুরুস্কার তুলে দেন ইসলামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান।উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খলিলুর রহমানেরর সঞ্চালনায়, এস আই হান্নান মিয়ার সহযোগিতায় এ সময় ওসি তদন্ত আনছার আলী, গুঠাইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হান্নান মিয়া,ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় হাজারো দর্শকের সমাগম হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ মার্চ ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর