সি.এস.ই সাখাওয়াত হোসেন মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ
গত মঙ্গলবার বিকালে বগুড়া সদরের জয়পুর পাড়া ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ব্র্যাক বগুড়া জেলা প্রতিনিধি বাবলী সুরাইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউনাসিলর গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া বনানী পুলিশ ফাড়ীর ইনচার্জ তারিকুল ইসলাম,মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, ,শিশু নিকেতনের এলাকা ব্যবস্থাপক শাহ আলম, বিএনসির মনিটরিং অফিসার নির্মল কুমার, আঞ্চলিক ব্যবস্থাপক ইমরুল হাসান,এইচ আর ডি এ ফারুক হোসেন, কর্মসূচী সংগঠক গোবিন্দ্র চন্দ্র সুর, আহসান কবির,ম্যানেজিং কমিটির সেক্রেটারী আবু তাহের, সদস্য ইমরান মন্ডল এনামিল হক, প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ মার্চ ২০১৯/ইকবাল