March 30, 2026, 11:03 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

শারাপোভা বিয়ের প্রস্তাবে সাড়া দিলেন

শারাপোভা বিয়ের প্রস্তাবে সাড়া দিলেন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মারিয়া, তুমি আমাকে বিয়ে করবে? হয়তোবা! ইস্তাম্বুলে একটি প্রদর্শনী টেনিস ম্যাচ চলাকালীন ভক্তের বিয়ের প্রস্তাবে বিস্মিত ভঙ্গিমায় এমন প্রতিক্রিয়াই দেখান রাশিয়ান গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা।

স্থানীয় খেলোয়াড় কাগলা বুয়ুকাকের বিপক্ষে সার্ভের জন্য প্রস্তুত হচ্ছিলেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী। এক সমর্থক উচ্চৈঃস্বরে বলে উঠেন, ‘মারিয়া, উইল ইউ ম্যারি মি? তা কানে আসতেই থেমে যান শারাপোভা। হাসিতে ফেটে পড়েন সিনাল এর্দেম হলের দর্শকরা।

এড়িয়ে না গিয়ে ‘ইতিবাচক’ জবাবে ভক্তকে খুশি রাখেন ত্রিশ বছর বয়সী শারাপোভা। বলেন ‘মে বি’। গ্যালারিজুড়ে আরও হাসির রোল পড়ে যায়।

ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের ১৬১ নম্বরে থাকা তুরস্কের বুয়ুকাকের বিপক্ষে প্রথম সেটটি ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টাইব্রেকারে নিষ্পত্তি হয় ৭-৬ গেমে। দ্বিতীয় সেটে ছন্দে ফেরেন শারাপোভা। ¯্রফে উড়িয়ে দেন। ৬-০ গেমের দাপুটে পারফরম্যান্সে কোর্ট ছাড়েন।

আগামী মৌসুমের জন্য এখন ট্রেনিংয়ে কঠোর পরিশ্রমে নিজেকে তৈরি করছেন শারাপোভা। খারাপ সময়কে পেছনে ফেলে নতুন বছরে সাফল্যের পথে ছুটতে চান সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। দীর্ঘ ১৫ মাসের ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলে প্রতিযোগিতামূলক টেনিসে প্রত্যাবর্তন হয়েছিল তার।

Share Button

     এ জাতীয় আরো খবর