April 7, 2026, 7:48 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

শেষ মুহূর্তের গোলে জার্মানির নাটকীয় জয়

শেষ মুহূর্তের গোলে জার্মানির নাটকীয় জয়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

উয়েফা নেশন্স লিগে এই নেদারল্যান্ডসের কাছে হেরেই গ্রুপ বি’তে নেমে গিয়েছিলো জার্মানি। ইউরো বাছাইয়ে সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে জার্মানি ডাচদের হারিয়েছে ৩-২ গোলে।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে ছিটকে ভরাডুবির পর চাপের মুখে আছেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ। অভিজ্ঞদের ছাড়া তারুণ্যে ভরা জার্মানি তার অধীনে কেমন করে সেই চ্যালেঞ্জও নিতে হয়েছে ল্যোভকে। সেই হিসেবে এই জয় কিছুটা হলেও স্বস্তি দেবে। একই সঙ্গে প্রেরণা হতে পারে এই জয়, যেখানে নেদারল্যান্ডসের মাঠে ১৯৯৬ সালের পর জয়ের মুখ দেখলো তারা।

অবশ্য গত বুধবার সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিলো একই রকম বিবর্ণ। এই ম্যাচে ২-২ গোলে ড্রয়ের পরিস্থিতি তৈরি হলেও শেষ মুহূর্তে শুলজের গোল জয়ের আত্মবিশ্বাসী দিয়েছে জার্মানিকে। যা প্রতিযোগিতামূলক ৮ ম্যাচে তাদের দ্বিতীয় জয়।

শুরুতে ১৫ মিনিটে সানের গোলে লিড পেয়েছিলো জার্মানি। ব্যবধান দ্বিগুন করতে সময় নেয়নি তারা। ৩৪ মিনিটে জিনার্বির গোলে স্কোর লাইন ছিলো ২-০। কিন্তু এই এগিয়ে গিয়েও ডাচদের রুখতে পারেনি ল্যোভের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিট ও ৬৩ মিনিটে ডে লিগট ও ডিপাইয়ের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। দুই গোল শোধ দিয়ে ম্যাচে প্রাণ ফেরালেও শুলজের শেষ মুহূর্তের নাটকীয় গোল ৩-২ ব্যবধানে জয় এনে দেয় জার্মানিকে।

Share Button

     এ জাতীয় আরো খবর