March 24, 2026, 5:42 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অনেক জল্পনা কল্পনা শেষে বকশীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থীর নৌকার টিকেট পেলেন শাহিনা বেগম

অনেক জল্পনা কল্পনা শেষে বকশীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থীর নৌকার টিকেট পেলেন শাহিনা বেগম

আরিফুর রহমান, বিশেষ প্রতিনিধি

অনেক জল্পনা কল্পনা শেষে বকশীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থীর নৌকার টিকেট পেলেন শাহিনা বেগম।বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দলের নৌকার টিকেট পেয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব শাহীনা বেগম। গত ২৪ নভেম্বর আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। জানাগেছে, আগামী ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চায় ৭ জন প্রার্থী। যারা মনোনয়ন চেয়েছিলেন তারা হলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহীনা বেগম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, পৌর যুবলীগের আহাবায়ক নজরুল ইসলাম সওদাগর,আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক মোফাখ্খার হোসেন খোকন, ও উপজেলা তাতীলীগের আহবায়ক আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর। ৭ জনের মধ্যে আলহাজ্ব শাহীনা বেগমকে দলীয় মনোনয়ন দেয় হাইকমান্ড। দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি,মনোনয়ন বোর্ডের সম্মানিত সকল সদস্য,বস্্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি,জামালপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন,সাধারণ সম্পাদক মাহমুদুা বেগম,জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়সহ দলীয় নেতাকর্মী ও পৌরবাসীকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শাহীনা বেগম।

Share Button

     এ জাতীয় আরো খবর