মোঃসজিবুর রহমান,মাগুরা জেলা প্রতিনিধিঃ
পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাগুরার মহম্মদপুরেরঘোষপুর গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক আব্দুর রউফ (৪৫) মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত: মোসলেম উদ্দিন ফকিরের ছেলে।স্থানীয়রা জানান, ঘোষপুর রিজিয়া-রুবিয়া মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্নু মোল্যার সাথে আব্দুর রউফের বিরোধ চলে আসছিলো।গত বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে মাগুরা আদর্শ কলেজের প্রভাষক কবিরুল বাশারের মোটরসাইকেলে চেপে মাদ্রাসা শিক্ষক আব্দুর রউফ মৌশা গ্রামে ফেরার পথে বড়রিয়া নতুর বাজারে পৌছলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সমর্থকরা তাকে ধরে নিয়ে মৌশা মাঠের মধ্যে নিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্বক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার বিকালে মারা যান আব্দুর রউফ।আব্দুর রউফের মৃত্যুর সংবাদ এলাকায় পৌছলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে আব্দুর রউফের উপর হামলার পর থেকে তাদের বাড়িতে পরিবারের কেউ থাকেন না। সোমবার বিকালে তার বাড়িতে প্রবেশের গেট তালাবদ্ধ দেখা যায়।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হোসেন বলেন, আব্দুর রউফের মৃত্যুর খবর শোনার পরই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, এখনও পর্যন্ত কেউ মামলা করতে আসেনি, মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ মার্চ ২০১৯/ইকবাল