April 6, 2026, 1:41 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বিক্রি হবে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সির রেপ্লিকা

বিক্রি হবে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সির রেপ্লিকা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পাড়া-মহল্লার দোকান থেকে শুরু ক্রীড়া সামগ্রীর অভিজাত দোকানেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘রেপ্লিকা জার্সি’ পাওয়া যায়। তবে অফিসিয়াল রেপ্লিকা জার্সি ছিল না কখনোই। প্রথমবারের মতো এই জার্সি প্রস্তুত ও বাজারজাত করার জন্য চুক্তি করেছে বিসিবি।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সি সরবরাহ করছে যারা, সেই ‘স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ’ গ্রুপ বাজারে আনবে রেপ্লিকা জার্সিও।

সোমবার বিসিবিতে সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, আপাতত ১ বছরের জন্য হয়েছে এই চুক্তি, যেটির মেয়াদ শুরু হচ্ছে ১ এপ্রিল থেকে।

স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের প্রতিনিধি মেহতাব সেন্টু জানান, আগামি ২৫ এপ্রিল থেকে এই জার্সি বাজারে আনার লক্ষ্য তাদের। প্রথম দফায় পাওয়া যাবে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের জার্সি।

স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের নিজস্ব আউটলেটের পাশাপাশি দেশের কোনো সুপরিচিত ব্র্যান্ডের শোরুমের মাধ্যমে জার্সি বিক্রি করা হবে। বিসিবির প্রধান নির্বাহী জানালেন, ঢাকায় ও ঢাকার বাইরে যথেষ্ট শো রুম আছে, এমন কোনো ব্র্যান্ডকেই বেছে নেওয়া হবে পরিবেশনার জন্য।

প্রাথমিকভাবে শুধু বাংলাদেশ দলের ম্যাচ জার্সির রেপ্লিকাই পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে, দাম কত হবে, এসব জানানো হবে জার্সির ডিজাইন চূড়ান্ত হওয়ার পর।

Share Button

     এ জাতীয় আরো খবর