April 4, 2026, 2:16 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

বাংলাদেশ নিজেদের দিনে ভালো শিকার করতে পারে: শেবাগ

বাংলাদেশ নিজেদের দিনে ভালো শিকার করতে পারে: শেবাগ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

 

ঘনিয়ে আসছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময়। আর যতই কাছে আসছে, ততই এর উত্তাপ বাড়ছে। আগামি ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠবে ৫০ ওভারের এই বিশ্বমঞ্চের।

এদিকে আসছে বিশ্বকাপ নিয়ে আইসিসি নিজেদের ফেসবুক পেজে সাবেক ভারতীয় তারকা বীরেন্দ্র শেবাগকে নিয়ে একটি ভিডিও পোস্ট করে। যেখানে তার কাছে আসরে সুযোগ পাওয়া প্রতিটি দল সম্পর্কে জানতে চাওয়া হয়।

সেখানে তিনি বাংলাদেশকে মূল্যায়ন করতে গিয়ে প্রথমেই ‘বাঘ’ বলে সম্বোধন করেন। যা বাংলাদেশ জাতীয় দলের ‘ডাকনাম’। তিনি আরও যোগ করেন, নিজেদের দিনে ভালো শিকার করতে পারে তারা।

নিচে এবারের আসরে দশ দল সম্পর্কে শেবাগের মন্তব্য দেওয়া হলো:

অস্ট্রেলিয়া: ভয়ংকর।

বাংলাদেশ: তারা বাঘ, নিজেদের দিনে তারা ভালো শিকার করতে পারে।

পাকিস্তান: অনিশ্চিত।

ইংল্যান্ড: বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ রয়েছে।

নিউজিল্যান্ড: আন্ডারডগ।

শ্রীলঙ্কা: ভালোবাসার মতো দল।

দক্ষিণ আফ্রিকা: আশাকরি তারা ভালো করবে।

আফগানিস্তান: তাদের দিনে তারা যে কাউকে হারাতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ: খুবই ভয়ংকর দল।

ভারত: ভালো খেললে, যে কোনো দলকে হারাতে পারবে।

Share Button

     এ জাতীয় আরো খবর