April 4, 2026, 3:38 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

ব্যস্ত সূচি জিম্বাবুয়ের সামনে

ব্যস্ত সূচি জিম্বাবুয়ের সামনে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সম্প্রচার নিয়ে ঝামেলা বাধায় আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তাবিত সিরিজ বাতিল হয়েছে। আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিতে না পারলেও বসে থাকছে না জিম্বাবুয়ে। এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চারটি ওয়ানডে খেলবে ঘরের মাঠে।

জিম্বাবুয়েতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১০, ১২, ১৪ ও ১৬ এপ্রিল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। আরব আমিরাত সিরিজ খেলতে সেখানে পৌঁছাবে ৬ এপ্রিল। এর দুদিন বাদে আবার হারারেতে জিম্বাবুয়ে ‘এ’ দলের সঙ্গে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।

এই সিরিজের পর জিম্বাবুয়ে সফর করবে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড। নেদারল্যান্ডসে তারা দুটি ওয়ানডে খেলবে ১৯ ও ২১ জুন। তারপর খেলবে দুটি টি-টোয়েন্টি ২৩ ও ২৫ জুন।আয়ারল্যান্ড সফরে তারা তিনটি ওয়ানডে খেলবে। শুরু হবে ১ জুলাই। সফর শেষ হবে ১৪ জুলাই তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর