April 13, 2026, 2:08 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

খুলনায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে যুবলীগ নেতাসহ নিহত ২

খুলনায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে যুবলীগ নেতাসহ নিহত ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

খুলনা নগরীতে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে এক যুবলীগ নেতাসহ দুই জন নিহত হয়েছেন; যশোরের কেশবপুর থানার ওসিসহ তিন জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে খুলনা বাইপাস সড়কের আড়ংঘাটার আকমানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা (৩৩) ও প্রাইভেটকার চালক রফিকুল ইসলাম (২৮)। আহতরা হলেন যশোরের কেশবপুর থানার ওসি এসএম আনোয়ার হোসেন (৪৫), পিএসআই আল আমিন (২৭) ও কেশবপুর উপজেলার রাসেল রানা (২৮)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল হক। ওসি বলেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে খুলনা বাইপাস সড়কের আকমানের মোড়ে খুলনা মহানগরীর জিরোপয়েন্ট থেকে আপিলগেটগামী পাট বোঝাই একটি ট্রাকের সঙ্গে খুলনাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক রফিকুল ইসলাম নিহত ও ট্রাকের চালকসহ চারজনজন আহত হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর যুবলীগ নেতা সোহেল রানা মারা যান।

Share Button

     এ জাতীয় আরো খবর