April 13, 2026, 3:38 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ নৈশপ্রহরী খুন, আহত ৮

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ নৈশপ্রহরী খুন, আহত ৮

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আবদুর রহমান (৬৫) নামে একজন নৈশপ্রহরী নিহত হয়েছেন। মাছের ঘের ইজারা দেয়াকে কেন্দ্র করে গতকাল বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তপনবাগ গ্রামে সাড়ে আট একরের একটি ঘের সীতারামপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে তিন বছর মেয়াদি ইজারা দেয়া হয়। এ ঘেরে তপনবাগ গ্রামের পঙ্কজ কুমার রায় এবং নড়াইল সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমানসহ কয়েকজন ভাগে মাছ চাষ করে আসছেন। ঘেরটি দেখাশোনা করেন তপনবাগের আবদুর রহমান। তবে, ঘেরের মালিকানা দাবি করে আসছিলেন একই গ্রামের আবদুল আজিজের ছেলে গোলাম রসুল মোল্যা। তিনি জানান, সম্প্রতি উচ্চ আদালতের মাধ্যমে তার পক্ষে রায় হওয়ায় গতকাল বুধবার ভোরে লোকজন নিয়ে ঘেরে মাছ ধরতে যান। এ সময় ঘের নৈশপ্রহরী আবদুর রহমান বাঁধা দিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। যুবলীগ নেতা মাহফুজুর রহমান জানান, গোলাম রসুল ও তার লোকজন ঘেরে মাছ ধরতে গেলে নৈশপ্রহরী আবদুর রহমান বাঁধা দিলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত তপনবাগ গ্রামের ফজল করিম (৬০), ইব্রাহিম (২৫), পারুল বেগম (৪০), মুক্তার হোসেন (৩২), সাত্তার (২৭), দেলোয়ার (৩২), রাজু (২৮) ও গোলাম রসুলকে (৩৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, হত্যাকান্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর