April 13, 2026, 6:19 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নড়াইল সদর উপজেলায় ঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও আটজন। গতকাল বুধবার উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান। নিহত আবদুর রহমান (৬৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি ওই ঘেরের পাহারাদার ছিলেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে ওসি দেলোয়ার জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তপনবাগ গ্রামে সাড়ে আট একরের একটি সরকারি ঘের সীতারামপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে তিন বছর মেয়াদি ইজারা দেওয়া হয়। তপনবাগ গ্রামের পঙ্কজ কুমার রায় এবং সদর উপজেলা যুবলীগ সভাপতি মাহফুজুর রহমানসহ কয়েকজন সেখানে মাছ চাষ করছেন। ঘেরটি দেখাশোনা করতেন তপনবাগের আবদুর রহমান। আর ঘেরের মালিকানা দাবি করে আসছিলেন একই গ্রামের গোলাম রসুল মোল্যা। গতকাল বুধবার ভোরে গোলাম রসুল লোকজন নিয়ে মাছ ধরতে গেলে আবদুর রহমান বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান তিনি। হত্যাকা-ে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

Share Button

     এ জাতীয় আরো খবর