আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে কু প্রস্তাবে ব্যর্থ হয়ে ছোট ভাইকে অপহরন করার অভিযোগ উঠেছে। অপহরনের ছয় ঘন্টা পর ওই ছাত্রীর ভাই হৃদয়কে পুলিশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অপহরনের হোতা পার্শ্ববর্তী টিয়াখালী ইউনিয়নের বিবাহিত যুবক শাহীন হাওলাদারকে পুলিশ খুঁজলেও রয়েছে ধরা ছোয়ার বাইরে।এ অপহরণ করেছে বলে পরিবারের দাবী।পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার ধানখালী বিদ্যুত প্লান্টের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পল্লী স্বপ্নের ঠিকানার ৩৮/এ চার কক্ষের ঘরটিতে বসবাস করছেন ওই মাদ্রাসা ছাত্রীর (মালা) পরিবার। বাবা নেই। মা ভাইবোন মিলে সাত জনের সংসার।উদ্ধারের পর হৃদয় (১১) পুলিশকে জানায়, শুক্রবার বিকাল চারটায় মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছিল। এসময় আত্মীয় পরিচয়ে বাড়িতে যাওয়ার কথা বলে শাহীন তার সহযোগীকে নিয়ে হৃদয়কে মটর সাইকেলে তোলে। পরে ভয় দেখিয়ে হৃদয়কে টিয়াখালী নিয়ে আসে। অপহরনের পরে মোবাইলে হৃদয়ের আরেক বোন তানিয়াকে শাহীন জানায় তাকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। অথবা নবম শ্রেনী পড়ুয়া (মালা) কে তার সাথে বিয়ে দিতে হবে। অন্যথায় হৃদয়কে খুন করা হবে।বড় বোন তানিয়া জানান, বর্তমানে হৃদয় এবং ছোট বোন মালাকে নিয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দ্রুত ভিকটিম হৃদয়কে উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত শাহীনকে গ্রেফতারের সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ মার্চ ২০১৯/ইকবাল