April 4, 2026, 5:01 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

নেপালের কাছে হেরে বাংলাদেশ গ্রুপ রানার্স-আপ

নেপালের কাছে হেরে বাংলাদেশ গ্রুপ রানার্স-আপ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ ভারতকে এড়াতে পারতো বাংলাদেশের মেয়েরা। কিন্তু হলো না। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালের কাছে ৩-০ গোলে হেরে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়েছে তারা।

শ্রীলঙ্কার সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত। আগামি ২০ মার্চ সেমিফাইনালে সাবিনা-আঁখিদের প্রতিপক্ষ হবে তখন তারাই।

শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার স্বাগতিকদের কাছে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রথমার্ধেই তারা হজম করেছে তিন গোল। ৬ মিনিটে ডিফেন্ডার মাসুরা পারভীন হেডে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়ান। সাবিত্রা ভা-ারি ২৩ মিনিটে সামনের দিকে এগিয়ে আসা গোলরক্ষক রুপনা চাকমার পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন।

পাঁচ মিনিট পর সাবিত্রার পাস থেকে মাঞ্জালি কুমারির প্লেসিংয়ে তৃতীয় গোল করে নেপাল। বিরতির পর বাংলাদেশ একটিও গোল শোধ দিতে পারেনি।

‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপের রানার্স-আপের সঙ্গে।

Share Button

     এ জাতীয় আরো খবর