লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
গত ১৪ মার্চ ২০১৯, রোজ বৃহস্প্রতিবার, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার 
অন্তর্গত আন্ডারঘরে লাইফ শাইন একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও 
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামিলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সম্মানিত সফল চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ–সভাপতি সামছু উদ্দিন পাটোয়ারী, মোঃ সেলিম মেম্বার, ০৭নং ইউপি সদস্য,১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, কুমুদ বন্ধু দেবনাথ,প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্য, লাইফ শাইন একাডেমী, মোহাম্মদ হাছান, প্রভাষকক্যামব্রিজ সিটি কলেজ এবং জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর), প্রাইভেট ডিটেকটিভ, ডাঃ মোঃইসমাইল প্রতিষ্ঠাতা সদস্য, এস আর রানা চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য, উত্তম চন্দ্র দাস প্রতিষ্ঠাতাসদস্য, আবু তাহের, প্রতিষ্ঠাতা সদস্য।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাওলানা নুরুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য। অনুষ্ঠান সঞ্চালনাকরেন, মিজানুর রহমান, সহকারী শিক্ষক লাইফ শাইন একাডেমী, এছাড়াও অনুষ্ঠানের সার্বিকতত্বাবধানে ছিলেন আজিজুর রহমান মজিব, সহকারী প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্য,লাইফ শাইন একাডেমী এবং অনুষ্ঠান সমন্বয়কারী মাকছুদুর রহমান টিপু, প্রতিষ্ঠাতা সদস্য লাইফ শাইন একাডেমী, সুব্রত রঞ্জন দেবনাথ প্রতিষ্ঠাতা সদস্য।পরবর্তীতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় এবং যারাকোন পুরষ্কার পায় নি তাদেরকেও শান্তনা পুরষ্কার দেওয়া হয়।উল্লেখ্য যে, ২০১৬ সালে লাইফ শাইন একাডেমী যাত্রা শুরু করে। ২০১৮ সালের পিএস সিপরীক্ষায় এই বিদ্যালয়ের শতভাগ ছাত্র/ছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ মার্চ ২০১৯/ইকবাল