April 4, 2026, 6:30 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

শ্রীলঙ্কাকে উড়িয়ে আরেকটি বড় জয় দক্ষিণ আফ্রিকার

শ্রীলঙ্কাকে উড়িয়ে আরেকটি বড় জয় দক্ষিণ আফ্রিকার

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ইসুরু উদানার বিস্ফোরক ব্যাটিংয়ে দুইশ রানের কাছে গেল শ্রীলঙ্কার সংগ্রহ। সেই রান নিয়ে খুব একটা লড়াই করতে পারেনি সফরকারীরা। কুইন্টন ডি ককের ফিফটিতে আরেকটি বড় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ ওয়ানডেতে ৬ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে ফাফ দু প্লেসির দল। ১৯০ রানের লক্ষ্য ১০৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ১৯ রানের মধ্যে ফিরে যান উপুল থারাঙ্গা ও ওশাদা ফার্নান্দো। থিতু হয়েও নিজেদের ইনিংস বড় করতে পারেননি অভিশকা ফার্নান্দো ও কুসল মেন্ডিস।

অভিষেকে গোল্ডেন ডাকের স্বাদ পান প্রিয়ামাল পেরেরা। দলের বিপদে এগিয়ে আসতে পারেননি ধনাঞ্জয়া ডি সিলভা ও থিসারা পেরেরা।

১৩১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা দলকে দুইশ রানের কাছে নিয়ে যান উদানা। স্বাগতিক বোলারদের ওপর চড়াও হয়ে ৫৭ বলে চার ছক্কা ও সাত চারে খেলেন ৭৮ রানের ঝড়ো এক ইনিংস।

দশম উইকেটে কাসুন রাজিথার সঙ্গে তার ৫৮ রানের জুটি ম্যাচে শ্রীলঙ্কার সেরা। সেই জুটিতে রাজিথার অবদান ৯ বলে শূন্য।

আরও একবার ব্যর্থ রিজা হেনড্রিকস। শুরুতেই ফিরেন বাজে সময় কাটানো এই ওপেনার। দলে ফেরা এইডেন মারক্রাম সম্ভাবনাময় ইনিংস বড় করতে পারেননি। ফিরে যান তিন চারে ২৯ রান করে।

ছন্দে থাকা ডি কক তুলে নেন আরেকটি ফিফটি। ৫৭ বলে খেলা তার ৫১ রানের ইনিংস গড়া ৬ চারে। ঝড়ো ব্যাটিংয়ে এগোনো দু প্লেসিকে থামান ডি সিলভা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ৩৮ বলে পাঁচ চার ও এক ছক্কায় করেন ৪৩ রান।

জেপি দুমিনিকে নিয়ে বাকিটা সহজেই সারেন ডেভিড মিলার। সাবধানী ব্যাটিংয়ে একটি করে ছক্কা-চারে তিনি করেন ২৫ রান। ক্রিজে গিয়েই বোলারদের ওপর চড়াও হওয়া দুমিনি ২১ বলে করেন ৩১ রান।

নয় নম্বরে নেমে দলের মান বাঁচানো ঝড়ো ফিফটির জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন উদানা।

আগামী শনিবার কেপ টাউনে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৩৯.২ ওভারে ১৮৯ (অভিশকা ২৯, থারাঙ্গা ৪, ওশাদা ০, কুসল মেন্ডিস ২১, প্রিয়ামাল ০, কামিন্দু ৯, ডি সিলভা ২২, থিসারা ১২, উদানা ৭৮, মালিঙ্গা ০, রাজিথা ০*; স্টেইন ১/৩২, এনগিডি ১/২২, নরকিয়া ৩/৫৭, ফেলুকওয়ায়ো ২/২১, শামসি ১/৩৪, দুমিনি ১/২১)

দক্ষিণ আফ্রিকা: ৩২.৫ ওভারে ১৯০/৪ (ডি কক ৫১, হেনড্রিকস ৮, মারক্রাম ২৯, দু প্লেসি ৪৩, মিলার ২৫*, দুমিনি ৩১*; ডি সিলভা ৩/৪১, মালিঙ্গা ০/৩৮, উদানা ০/১৫, রাজিথা ১/৩২, কামিন্দু ০/৩৪, ওশাদা ০/১৬, থিসারা ০/১৩)

ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ইসুরু উদানা

Share Button

     এ জাতীয় আরো খবর