January 13, 2026, 6:25 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

অস্কার আসরে যাচ্ছে খাঁচা

অস্কার আসরে যাচ্ছে খাঁচা

mostbet mostbet

ডিটেটিভ বিনোদন ডেস্ক

এরই মধ্যে দেশের ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন ছবি ‘খাঁচা’। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এই ছবির পরিচালক আকরাম খান।

এবার নতুন খবর হচ্ছে, এই ছবিটি আসছে অস্কার আসরে বিদেশী ভাষার ছবি শাখায় বাংলা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশে অস্কারের জন্য ছবি বাছাই কমিটির সদস্য খ্যাতিমান চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু।

 

তিনি বলেন, এবারের আসরের জন্য বেশ কয়েকটি ছবি থেকে ‘খাঁচা’ অস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। ছবির পরিচালক আকরাম খান বলেন, এই গল্প ১৯৬৮ সালে লেখা।

আর আমার জন্ম ১৯৭৪ সালে। এরপরও খুব তাড়াতাড়ি সংযোগ ঘটাতে পেরেছি। আমার একটু তাড়াহুড়ো ছিল। সরোজিনী চরিত্রে জয়া আহসান অসম্ভব ভালো অভিনয় করেছেন।

আশা করি, সবাই ছবিটি পছন্দ করবেন। ‘খাঁচা’ ছবিতে জয়া ছাড়া আরও অভিনয় করেছেন চাঁদনী, আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, আকরাম খান, সাদিকা রহমান, মামুনুর রশীদ, মাহবুবা  রেজানুর প্রমুখ। হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে ‘খাঁচা’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আজাদ আবুল কালাম ও আকরাম খান।

রাজধানী ঢাকার স্টার সিনেপ্লেক্স ছাড়াও ছবিটি মুক্তি পেয়েছে ছায়াবাণী (ময়মনসিংহ), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), মমতাজ (সিরাজগঞ্জ), টি কে সিনেপ্লেক্স (সিরাজদিখান) এবং কল্লোলে (মধুপুর)।

Share Button

     এ জাতীয় আরো খবর