April 13, 2026, 6:34 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কুমিল্লায় এনজিও’র ঋণের বোঝা বইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

কুমিল্লায় এনজিও’র ঋণের বোঝা বইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
কুমিল্লা প্রতিনিধি

mostbet

 


কুমিল্লার বুড়িচং উপজেলায় ঋণের বোঝা সইতে না পেরে বিলকিস আক্তার (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। বিলকিস আক্তার কালীকৃষ্ণনগর গ্রামের মধ্যপাড়া এলাকার সৌদি প্রবাসী মো. জাকির হোসেনের স্ত্রী ও এক ছেলে-তিন মেয়ের জননী।  মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বাকশীমূল ইউনিয়ন কালীকৃষ্ণনগর গ্রামের শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিলকিস আক্তার বিভিন্ন ব্যাংক, এনজিও ও প্রতিবেশীদের কাছ থেকে ঋণ নিয়ে স্বামী জাকিরকে বিদেশ পাঠায়। আর্থিক সংকটের কারণে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় সবাইর অজান্তে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ প্রসঙ্গে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, নিহত বিলকিস আক্তার মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য  মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর