April 4, 2026, 8:00 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

সাকিব থাকছে না শেষ টেস্টেও

সাকিব থাকছে না শেষ টেস্টেও

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত কদিন ধরে নিয়মিতই আসছেন সাকিব আল হাসান। জিম করছেন, চলছে পুনর্বাসন। টুকটাক বোলিংও করছেন। তাতে জেগেছিল শেষ টেস্টের আগে তার নিউ জিল্যান্ড যাওয়ার আশা। তবে শেষ পর্যন্ত নিউ জিল্যান্ড সফরে শেষ টেস্টেও অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ।

বিপিএলের ফাইনালে ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়ে নিউ জিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব। সে সময় তার মাঠে ফেরার সম্ভাব্য যে সময়সীমা ঠিক করা হয়েছিল, তাতে তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা ছিল। গত কয়েকদিনে সম্ভাবনা খানিকটা উজ্জ্বলও হয়েছিল।

তবে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন, ম্যাচ খেলার মতো অবস্থায় আসতে আারেকটু সময় লাগবে সাকিবের।

“আমরা যে মেডিকেল রিপোর্ট পেয়েছে, তাতে আগামি ২০ মার্চের আগে সে ফিরতে পারবে না। কয়েকদিন ট্রেনিং করবে, তার পর দেখা যাবে কোন অবস্থায় থাকবে। তবে নিউ জিল্যান্ডে ওর যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।”

নিউ জিল্যান্ডে বাংলাদেশ এখন দ্বিতীয় টেস্ট খেলছে ওয়েলিংটনে। শনিবার থেকে শেষ টেস্ট শুরু ক্রাইস্টচার্চে।

এই সফরের পর মে মাসের আগে আর খেলা নেই বাংলাদেশ দলের। চোট কাটিয়ে সাকিবের মাঠে ফেরা হতে পারে তাই ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল দিয়ে।

Share Button

     এ জাতীয় আরো খবর