April 7, 2026, 4:33 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

শান্ত-মোসাদ্দেকের ব্যাটে রান, ঝড়ো ফিফটি সাব্বিরের

শান্ত-মোসাদ্দেকের ব্যাটে রান, ঝড়ো ফিফটি সাব্বিরের

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রানের জন্য সংগ্রাম করা নাজমুল হোসেন শান্ত পেলেন ফিফটি। সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেক হোসেনও খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। শেষটায় ঝড়ো ব্যাটিংয়ে আবাহনীকে তিনশ রানের কাছে নিয়ে গেলেন সাব্বির রহমান। রুবেল হোসেনের বোলিং তোপে লড়াইও করতে পারল না উত্তরা। ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল শিরোপাধারী আবাহনী।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১৮৯ রানে জিতেছে মোসাদ্দেকের দল। ২৮৫ রান তাড়ায় ৩৩ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় নবাগত উত্তরা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটে করতে নেমে শুরুতেই কৌশল সিলভাকে হারায় আবাহনী। জহুরুল ইসলামের সঙ্গে ৮৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন শান্ত।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জহুরুল নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছিলেন। রানের চাকা সচল রেখেছিলেন শুরু থেকে আস্থার সঙ্গে খেলা শান্ত। তিন চারে ৮২ বলে ৪৫ রান করা জহুরুলকে বোল্ড করে জুটি ভাঙেন মোহাইমিনুল খান।

মোসাদ্দেকের সঙ্গে ৯১ রানের আরেকটি ভালো জুটিতে দলকে এগিয়ে নেন শান্ত। দুই তরুণের বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙে শান্তর রান আউটে। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান ৮৪ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৮৩ রান।

পঞ্চাশ ছুঁয়ে ফিরে যান মোসাদ্দেক। অবাহনী অধিনায়কের ৬৫ বলে খেলা ৬৪ রানের ইনিংস গড়া পাঁচ চার ও এক ছক্কায়। তার বিদায়ের পর প্রায় একার চেষ্টায় দলকে ২৮৫ রানে নিয়ে যান সাব্বির। শেষের দিকে ঝড় তোলা এই মিডল অর্ডার ব্যাটসম্যান ৩৫ বলে চারটি করে ছক্কা-চারে অপরাজিত থাকেন ৬১ রানে।

সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভার ৮৬ রান যোগ করে আবাহনী।

রান তাড়ায় রুবেলের ছোবলে শুরুতেই এলোমেলো হয়ে যায় উত্তরা। ২৯ রানের মধ্য প্রথম চার উইকেট হারায় তারা। এর তিনটি তুলে নেন পেসার রুবেল।

মিডল অর্ডারে মোহাইমিনুল ও রাজা আলি দারকে টিকতে দেননি আরিফুল হাসান। শেষটায় ছোবল দেন সাব্বির। একশ রানের নিচেই গুটিয়ে যায় উত্তরা।

দলটির ইনিংসে নেই তেমন কোনো জুটি। দুই অঙ্কে যাওয়া পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ কিপার-ব্যাটসম্যান শাকির হোসেনের ২৪।

রুবেল ৩ উইকেট নেন ১৬ রানে। দুটি করে উইকেট নেন আরিফুল ও সাব্বির।

ঝড়ো ফিফটি আর ৪ রানে নেওয়া ২ উইকেট ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় সাব্বিরকে।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী: ৫০ ওভারে ২৮৫/৬ (জহুরুল ৪৫, সিলভা ১০, শান্ত ৮৩, মোসাদ্দেক ৬৪, সাব্বির ৬১*, সাইফ ৪, সানজামুল ০, জাভেদ ৪*; নাহিদ ৩/৭০, রশিদ ১/৩৬, পায়েল ০/৬০, আনিসুল ০/১১, রাজা ০/৫৪, সাজ্জাদ ০/১৪, মোহাইমিনুল ১/৩৭)

উত্তরা স্পোর্টিং ক্লাব: ৩৩ ওভারে ৯৬ (তানজিদ ১, আনিসুল ১৬, সজিব ১, মিনহাজ ০, মোহাইমিনুল ১৬, রাজা ১৫, শাকির ২৪, সাজ্জাদ ০, রশিদ ১২*, নাহিদ ০, পায়েল ২; সাইফ ১/২৩, রুবেল ৩/১৬, নাজমুল ১/১৯, আরিফুল ২/১৪, সানজামুল ১/১৮, সাব্বির ২/৪)

ফল: আবাহনী ১৮৯ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সাব্বির রহমান

Share Button

     এ জাতীয় আরো খবর