April 4, 2026, 8:08 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

বৃষ্টিতে টস হয়নি ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনেও

বৃষ্টিতে টস হয়নি ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনেও

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বৃষ্টিতে ভেসে গেল ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনও। সফরকারী বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার এই টেস্টে দু’দিনে টসও করা যায়নি। তবে আশার দিক হলো আগামীকাল রবিবার আবহাওয়া ভালো থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস সূত্র।

ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, আগামীকাল তৃতীয় দিনে তাই আধা ঘণ্টা আগেই শুরু হবে খেলা।

এর আগে হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ওই ম্যাচে ইনিংস ব্যবধানে হারলেও দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেন। তাই আশার আলো দিয়ে শেষটা করেছিলেন তারা। হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসের শিক্ষা ওয়েলেংটনে কাজে লাগাতে চেয়েছিল বাংলাদেশ। তবে প্রথম দু’দিনে বল মাঠে না গড়ানোয় তা আর সম্ভব হয়নি।আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে চলতি সফরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলে বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয় তারা। আর চলমান টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ক্রাইস্টচার্চে আগামি ১৬ মার্চ শুরু হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর