April 4, 2026, 9:28 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

পাকিস্তান ওয়ানডে দলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেক পরিবর্তন

পাকিস্তান ওয়ানডে দলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেক পরিবর্তন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পাকিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন উমর আকমল, জুনাইদ খান, ইয়াসির শাহ ও হারিস সোহেল। ১৬ সদস্যের দলে নতুন মুখ সাদ আলি, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ হাসনাইন। নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদসহ ছয় ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শোয়েব মালিক।

বিশ্বকাপের আগে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ করে দিতে সফরাজের সঙ্গে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, শাদাব খান ও হাসান আলিকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

দক্ষিণ আফ্রিকায় সবশেষ সিরিজ খেলা দল থেকে বাদ পড়েছেন হুসাইন তালাত। চোট থেকে সেরে না উঠায় দলে নেই মোহাম্মদ হাফিজ।

শাদাবকে বিশ্রাম দেওয়ায় ডাক মিলেছে গত বছর সবশেষ ওয়ানডেতে খেলা আরেক লেগ স্পিনার ইয়াসিরের। ১৮ বছর বয়সী পেসার হাসনাইন দলে এসেছেন পিএসএলে গতির ঝড় তুলে।

ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার পেয়েছেন ব্যাটসম্যান আকমল, বাঁহাতি পেসার জুনাইদ ও অলরাউন্ডার সোহেল।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামি ২২ মার্চ হবে শারজায়।

ওয়ানডের পাকিস্তান দল: আবিদ আলি, শান মাসুদ, ইমাম-উল-হক, হারিস সোহেল, শোয়েব মালিক (অধিনায়ক), সাদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উমর আকমল, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, জুনাইদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, উসমান শিনওয়ারি।

Share Button

     এ জাতীয় আরো খবর