April 4, 2026, 9:27 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাইকগাছা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কপিলমুনি ক্রিকেট একাদশকে ১০২ রানে পরাজিত করে পাইকগাছা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচ (ফ্রেন্ডস ফেডারেশন) সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র উজ্জ্বলের স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করে। শনিবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাইকগাছা ক্রিকেট একাদশ। ২৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রান করে তারা। জবাবে ১৭.৫ ওভারে ৬৬ রান করে অলআউট হয় কপিলমুনি একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ হয় পাইকগাছার ঈশা আবেদীন। টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ হয় যৌথভাবে পাইকগাছার মুস্তাফিজুর রহমান বাপ্পী ও কপিলমুনির রব্বানী। বিকালে ফ্রেন্ডস ফেডারেশনের কাউন্সিলর রবিশংকর মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার। বক্তব্য রাখেন, কাউন্সিলর এস,এম, এমদাদুল হক, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, এস,এম, তৈয়েবুর রহমান, প্রভাষক তরুন কান্তি মন্ডল, ময়নুল ইসলাম, আবু সাবাহ, নিখিল মন্ডল, বিপ্লব, হারুন-অর-রশিদ, পলাশ, আওয়ামীলীগনেতা বিভূতি ভূষণ সানা, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, শেখ আবুল কালাম আজাদ, টুটুল সরদার, ইয়াছিন, রাকেশ, মফিজুল ইসলাম ও রায়হান পারভেজ রনি। ধারা ভাষ্যে ছিলেন, এ্যাডঃ মঞ্জুরুল হাসান ও রবিউল ইসলাম রাহাত।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৯ মার্চ ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর