April 8, 2026, 7:53 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ঘনিষ্ঠ হতে স্বস্তিকারও অস্বস্তি লাগে!

ঘনিষ্ঠ হতে স্বস্তিকারও অস্বস্তি লাগে!

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, খোলামেলা দৃশ্যে অভিনয়ের দরুন সেনসেশন হিরোইন হিসেবে নামডাক কুড়িয়েছেন ঢের। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবন আর বেশকিছু অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বললেন। সবশেষ রোজ দুপুরে দেবরদের মনে উথাল-পাতাল সমুদ্র নিয়ে এসেছেন ‘উমা বৌদি’ নামের স্বস্তিকা। তার অন্তরঙ্গতায় ‘নার্ভাস’ হচ্ছে উনিশ-কুড়ি, তিনি নিজেই নাকি নার্ভাস হয়েছিলেন প্রসেনজিতের সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে!

স্বস্তিকা বলেন, প্রথমবার প্রসেনজিতের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার সঙ্গে তার পূর্ব ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও আমি ‘কম্পন’ অনুভব করেছিলাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন বিরাট তারকা, এটা ভেবেই আমার হাত পা ঠা-া হয়ে গিয়েছিল।

স্বস্তিকা আরো জানান, নার্ভাসনেস কাটিয়ে দেয়ার জন্য একজন সিনিয়রেরই সাহায্য করা উচিত। ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’তে অভিনয়ের ব্যাপারে বলেন,  সিনিয়রদের থেকে যা শিখেছি সেটা করার চেষ্টাই করেছি। প্রথমে নতুনরা একটু নার্ভাস ছিল, কিন্তু দুপুরের খাবারের পরই সেটা কেটে গেছে।

উল্লেখ্য, বড় পর্দা দিয়েই কাজ শুরু করেছিলেন স্বস্তিকা, এখন অবশ্য সিরিয়ালেই বেশি দেখা যাচ্ছে তাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর