April 7, 2026, 1:42 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নেইমারের ক্ষোভ ম্যান ইউয়ের পাওয়া পেনাল্টি নিয়ে

নেইমারের ক্ষোভ ম্যান ইউয়ের পাওয়া পেনাল্টি নিয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ভিএআরের সাহায্য নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত যথার্থ ছিল না বলে মনে করেন ফরাসি দলটির তারকা ফরোয়ার্ড নেইমার।

বুধবার প্রতিযোগিতার শেষ ষোলোর ফিরতি পর্বে ঘরের মাঠে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হারে পিএসজি। প্রথম লেগে পিএসজি ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। কিন্তু প্রতিপক্ষের মাঠে এক গোল বেশি করে পরের রাউন্ডের টিকেট পায় উলে গুনার সুলশারের দল।

ম্যাচের দ্বিতীয় মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করে স্বাগতিকরা। দ্রুতই পিএসজিকে সমতায় ফেরান হুয়ান বের্নাত। বিরতির আগে অভিজ্ঞ গোলরক্ষক জানলুইজি বুফ্ফনের ভুলে আবারও পিছিয়ে পড়ে টমাস টুখেলের দল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডি-বক্সে পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পেনাল্টি নিয়ে নিজের অসন্তোষের কথা জানান ২৭ বছর বয়সী নেইমার।

“এটা একটা লজ্জার ব্যাপার, ভিএআরে রিপ্লে দেখার দায়িত্বে তারা এমন চারজন মানুষকে রাখল, যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না।”

“এটা পেনাল্টি হয় না। বল তার পেছনের দিকে আঘাত করলে কিভাবে হ্যান্ডবল হয়!”

অবশ্য ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের সঙ্গে একমত নন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ সুলশার। রেফারির সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন নরওয়ের ৪৬ বছর বয়সী এই কোচ।

“আমি ঘটনাটা বা ভিডিও দেখিনি। আমি আশা করি যে সিদ্ধান্তটা ঠিক ছিল।”

“আমি আমার দলের সদস্যদের শান্ত রাখার মাধ্যমে রেফারিকে সাহায্য করার চেষ্টা করছিলাম,ৃ কারণ এ বিষয়ে আমরা কোনোভাবেই কিছু করতে পারতাম না। আমি আশা করি, সিদ্ধান্তটা যথার্থ ছিল। আর তারা সেটাই বলেছে, তাই সম্ভবত এটা ঠিকই ছিল।”

Share Button

     এ জাতীয় আরো খবর