April 13, 2026, 5:13 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

mostbet
সিলেট ব্যুরো
 সিলেট এমসি কলেজ ছাত্রলীগের এক কর্মী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
তিনি এমসি কলেজের ডিগ্রী ১ম বর্ষের  ছাত্র ও কলেজ ছাত্রলীগ কর্মী শাহজাহান আলম(২০)। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার  কলেজ অডিটোরিয়ামের  পুকুরের একপাশে ছুরিকাঘাতের এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌণে এগারোটার দিকে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সুলতান ও তার বন্ধু এ ঘটনাটি ঘটায়। কথা কাটাকাটির এক পর্যায়ে সুলতান ও তার বন্ধু মিলে শাহজাহানকে উপর্যপুরি ছুরিকাঘাত  করে’ মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।
এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসাইন বলেন, গুরুতর আহত শাহজাহান এমসি কলেজ ছাত্রলীগ কর্মী।

এদিকে সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম বলেন, সুলতান সিলেট সরকারি কলেজের ছাত্রলীগ কর্মী। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। এর দায়ভার ছাত্রলীগের উপর বর্তায় না।

ঘটনাস্থল পরিদর্শন করেন শাহ্পরাণ থানার এসআই শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘২-৩ জন  ছেলে এ ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা শুনেছি। আসামীকে ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি।

Share Button

     এ জাতীয় আরো খবর