April 13, 2026, 2:03 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ওয়েলিংটনেই কি কোহলিকে ছাড়িয়ে যাবেন উইলিয়ামস?

ওয়েলিংটনেই কি কোহলিকে ছাড়িয়ে যাবেন উইলিয়ামস?

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

আগামীকাল শুক্রবার ওয়েলিংটনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড। এ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ভারতের অধিনায় বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবার সুর্বন সুযোগ রয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। কারণ বর্তমানে আইসিসি টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছে উইলিয়ামসন। তবে দু’জনের রেটিং ব্যবধান খুবই সামান্য। মাত্র ৭ রেটিং ব্যবধান দু’জনের মধ্যে। শীর্ষে থাকা কোহলির রেটিং ৯২২। উইলিয়ামসনের রেটিং ৯১৫ রান। নিউজিল্যান্ডের কোন খেলোয়াড়ের ইতিহাসে এটিই সর্বোচ্চ রেটিং। উইলিয়ামনের নিজেরও ক্যারিয়ার সেরা রেটিং। বাংলাদেশের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে অপরাজিত ২০০ রান করেন তিনি। ফলে আইসিসি টেস্ট র্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি ঘটে তার। ৮৯৭ রেটিং নিয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামেন উইলিয়ামসন। হ্যামিল্টন টেস্ট শেষে ৯১৫ রেটিং নিয়ে কোহলির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন কিউই অধিনায়ক। কোহলিকে ছাড়িয়ে যাবার দারুণ এক সুযোগ উইলিয়ামসনের সামনে। কারণ চলতি সিরিজে এখনো দু’টি ম্যাচ হাতে রয়েছে তার। দু’টি টেস্টে ভালো পারফরমেন্স করতে পারলেই কোহলিকে ছাড়িয়ে দ্বিতীয়বারের মত ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠবেন উইলিয়ামসন। এর আগে ২০১৫ সালে শীর্ষে উঠেছিলেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর