April 13, 2026, 3:13 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বরিশালে আসামি ছেড়ে দেওয়ার ঘটনায় ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বরিশালে আসামি ছেড়ে দেওয়ার ঘটনায় ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশালের গৌরনদী পৌর এলাকার পালরদী মডেল স্কুল এ- কলেজের একাদশ শ্রেনীর ছাত্র সাকির গোমস্তাকে (১৮) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিকে আটকের পর মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামি পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম পিপিএম জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত সাকিরের মা আলেয়া বেগম জানান, কলেজের অধ্যক্ষ তপন কুমার রায়কে লাঞ্ছিত করার প্রতিবাদ করে তার পুত্র সাকির। এর জেরধরে গত ২১ নভেম্বর স্থানীয় সোহেল গোমস্তা, ইমরান মীর, সুমন হাওলাদার, রিয়াজ খান, ফাহিমসহ ৫/৬ জন বখাটে সাকিরকে পিটিয়ে হত্যা করে। সাকিরের ওপর হামলার ঘটনার পরপরই তিনি (সাকিরের মা) গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী মামলার এজাহারভুক্ত আসামি ফাহিমকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময়ে থানার বহুল বির্তকিত ওসি মনিরুল ইসলামের নির্দেশে পুলিশ আটককৃত ফাহিমকে থানা থেকে ছেরে দেয়।

Share Button

     এ জাতীয় আরো খবর