April 13, 2026, 11:57 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সাভারে ডাকাতির চেষ্টাকালে ২ যুবককে গণপিটুনি

সাভারে ডাকাতির চেষ্টাকালে ২ যুবককে গণপিটুনি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার সময় দুই ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, বিরুলিয়া ইউনিয়ের আক্রান এলাকার জমি ব্যবসায়ী রাশেদুল হাসান জালালের বাড়িতে গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় রাশেদুল আহত হন। আটক মিজান (২৮) ও হাসানকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশেদুল বলেন, ভোরে বাড়ির প্রধান দরজার তালা ভেঙ্গে ২০/২৫ জন ডাকাত ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে আমি চিৎকার শুরু করলে ডাকাতরা একটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিতে গেলে ডাকাতরা আমাকে মারধর করে। পরে এলাকাবাসী টের পেয়ে দুই ডাকাতকে আটক করে পিটুনি দেয়।এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাদের আটক করে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর