April 13, 2026, 5:08 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

যশোরে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

যশোরে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যশোরের চৌগাছা উপজেলায় গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার জগহাটি গ্রামে গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে চৌগাছা থানার ওসি শামীম খন্দকার জানান। নিহত ইমতিয়াজ আলী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলচরা গ্রামের লাল মোহাম্মদের ছেলে। গ্রামবাসীকে উদ্ধৃত করে ওসি বলেন, এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। এজন্য গ্রামবাসী সজাগ ছিল। গত রোববার রাতে কয়েকজন গ্রামের নাইম হোসেনের বাড়িতে গরু চুরির চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ধাওয়া করে একজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে তার প্যান্টের পকেটে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে পরিচয় জানা যায় বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর